ইরানের ‘চোখ’ এখন মধ্যপ্রাচ্যের ৮ সেতুতে

০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ PM
মার্কিন-ইসরায়েল হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের সর্বোচ্চ উঁচু সেতু

মার্কিন-ইসরায়েল হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের সর্বোচ্চ উঁচু সেতু © সংগৃহীত

ইরানের উত্তরাঞ্চলীয় শহর কারাজের নির্মাণাধীন বৃহৎ সেতুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। হামলার ঘটনায় আটজন নিহত হয়েছেন। এরই মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলের আটটি প্রধান সেতুর হিট লিস্ট প্রকাশে করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ বি-১ সেতুতে দুটি হামলা হওয়ার পর উপসাগরীয় দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ইসলামিক রেভল্যুশানির গার্ড কোরের (আইআরজিসি) লক্ষ্যবস্তু হতে পারে।

আনাদোলুর প্রতিবেদন অনুসারে, ইরানের তালিকায় কুয়েতের শেখ জাবের আল-আহমাদ আল-সাবাহ সমুদ্র সেতু, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সেতু, আল মাকতা সেতু ও শেখ খলিফা সেতু, সৌদি আরবকে বাহরাইনের সঙ্গে সংযোগকারী কিং ফাহদ কজওয়ে, জর্ডানের কিং হুসেন সেতু, দামিয়া সেতু এবং আবদুন সেতু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মার্কিন-ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতুটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দেওয়ার পর এই হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় ১৩৬ মিটার উঁচু বি-১ সেতুটির নির্মাণকাজ চলছিল। সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলে রাজধানী তেহরানকে পশ্চিমাঞ্চলীয় শহর কারাজের সঙ্গে সংযুক্ত করার কথা।

রাষ্ট্রীয় টেলিভিশন ও ফার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, বি-১ সেতুটি আলবোর্জ প্রদেশে অবস্থিত। ওই প্রদেশের ডেপুটি গভর্নর ঘোদরাতুল্লাহ সাইফ বলেছেন, এই হামলায় আটজন নিহত ও আরও ৯৫ জন আহত হয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর সেতুটির বড় অংশ ধসে পড়ছে। ট্রাম্পও তেহরান থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বি-১ সেতু থেকে ধোঁয়া ওঠার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে সতর্ক করেছেন যে, পাঁচ সপ্তাহব্যাপী এই যুদ্ধ শেষ করতে ইরান আলোচনায় না এলে আরও ধ্বংসযজ্ঞ চালানো হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত এক হাজার ৩৪০ মানুষ নিহত হয়েছেন। তেহরান এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬