মালয়েশিয়ায় ৮ ইসরায়েলি আটক

৩০ মার্চ ২০২৬, ০৮:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এনএসটিপি

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-এ অন্তত আটজন ইসরায়েলি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দ্বৈত নাগরিক হলেও অন্যরা কেবল ইসরায়েলি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ বা ট্রানজিট নেওয়ার চেষ্টা করছিলেন। মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তারা এই পথ ব্যবহার করছিলেন। তবে আটক ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন যাওয়ার পথে ট্রানজিটে থাকা চার ইসরায়েলিকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন নারী, যারা কেবল হিব্রু ভাষায় কথা বলতে পারেন।

ওই পর্যটকেরা জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইন যাওয়ার পথে কুয়ালালামপুরে ট্রানজিট নেওয়া নিরাপদ কি না—এ বিষয়ে তারা একটি ‘চ্যাটবট’-এর কাছে জানতে চেয়েছিলেন এবং সেখান থেকে ইতিবাচক উত্তর পেয়েছিলেন। অন্য এক ঘটনায়, কম্বোডিয়া থেকে ফিলিপাইন যাওয়ার পথে মালয়েশিয়ায় দুই ইসরায়েলি পুরুষকে দুই দিন আটকে রাখার পর আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়।

প্রতিটি ঘটনায় সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের হস্তক্ষেপে তাদের মুক্তি বা ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এসব ঘটনার পর ইসরায়েলি কূটনীতিক এলিয়াহু ভেরড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণে কঠোর সতর্কতা জারি করেছেন।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬