ক্যাম্পাস ত্যাগের নির্দেশ, মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘোষণা বিপ্লবী গার্ডের

২৯ মার্চ ২০২৬, ০৮:০৩ AM
হামলার দৃশ্য

হামলার দৃশ্য © সংগৃহীত

ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ অভিযোগ তুলে পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

রোববার (২৯ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তারা আরও জানায়, সম্ভাব্য হামলার অংশ হিসেবে সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলো থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। খবর সিএনএনের

বিবৃতিতে তারা জানায়, যেহেতু ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে তাই তাদের প্রতিষ্ঠানগুলো এখন আমাদের বৈধ টার্গেট হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে।

বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আগামী ৩০ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র নিন্দা না জানায় তাহলে হামলার পরিধি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুধুমাত্র দুটি শিক্ষা প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না। আরও বেশি প্রতিষ্ঠান টার্গেট করা হবে।

বিবৃতিতে বাহিনীটি বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের বিশ্ববিদ্যালয়ে পরবর্তী আর কোনো হামলা না চায় তাহলে তাদের মিত্রদের অবশ্যই বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত রাখতে হবে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। আর সংযুক্ত আরব আমিরাতে আছে নিউিইয়র্ক বিশ্ববিদ্যালয়।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬