ভিসার মেয়াদ শেষ হলেও সৌদি থেকে ফেরার সুযোগ জরিমানা ছাড়াই

২৬ মার্চ ২০২৬, ০৯:০৪ PM
সৌদি আরব

সৌদি আরব © সংগৃহীত

ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

ভ্রমণ, ওমরাহ, ট্রানজিট ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের জন্য বিশেষ এ সুবিধার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। ১৮ এপ্রিলের মধ্যে এ সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন বলে জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং আঞ্চলিক পরিস্থিতির কারণে সময়মতো দেশ ছাড়তে পারেননি, তাদের জন্য সৌদি কর্তৃপক্ষ এ সুযোগ দিয়েছে৷ এ সুবিধার আওতায় সব ধরনের ভিজিট ভিসা, ওমরাহ ভিসা, ট্রানজিট ও ফাইনাল এক্সিট ভিসাধারীরা অন্তর্ভুক্ত থাকবেন। 

আরো বলা হয়, যেসব ভিসাধারীর ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারি পার হয়ে গেছে, তারা কোনো প্রকার জরিমানা প্রদান বা ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই সরাসরি আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে পারবেন৷ এ ক্ষেত্রে বিমানের টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই দেশ ত্যাগ করা সম্ভব হবে এবং এর জন্য আগে থেকে কোনো বাড়তি প্রক্রিয়ার প্রয়োজন হবে না৷

প্রবাসী বাংলাদেশিদের প্রতি দূতাবাস বিশেষ অনুরোধ জানিয়ে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে যেন তারা অবশ্যই সৌদি আরব ত্যাগ করেন। এ সময়ের মধ্যে দেশত্যাগ না করলে পরবর্তীকালে বড় ধরনের আইনি জটিলতা ও শাস্তির মুখে পড়তে হতে পারে।

তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬