ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের আবারও একটি ‘দীর্ঘ রাত’

২৪ মার্চ ২০২৬, ১০:৪৭ AM
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা © সংগৃহীত

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আবারও এক ‘দীর্ঘ রাত’ পার করতে হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সর্বশেষ একটি ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলের একটি খোলা জায়গায় পড়ে, তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি পড়ার কিছুক্ষণ আগেই তা শনাক্ত করে সতর্কতা জারি করা হয়। এতে তেল আবিবসহ দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটে যায়।

এর আগে রাতজুড়ে চালানো হামলাগুলোর লক্ষ্য ছিল মূলত ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলেও সতর্কতা সংকেত জারি করা হয়।

ধারণা করা হচ্ছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর অন্তত একটি ক্লাস্টার ওয়ারহেড বহন করছিল, যা বিস্ফোরণের পর একাধিক ছোট বোমায় ছড়িয়ে পড়ে। এতে বন্দরনগরী হাইফার আশপাশে কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সামরিক বাহিনী টেলিগ্রামে দেওয়া বার্তায় জানিয়েছে, ‘গত কয়েক মিনিটে হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে।’

সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

ট্যাগ: ইরান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬