ট্রাম্পের ক্রেডেনশিয়াল নীতিমালা বাতিলের পর পেন্টাগনে সংবাদপত্রের অফিস বন্ধ

২৪ মার্চ ২০২৬, ১০:২৯ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১০:৩১ AM
সংবাদপত্রের অফিস বন্ধ

সংবাদপত্রের অফিস বন্ধ © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (ডিপার্টমেন্ট অব ডিফেন্স) পেন্টাগনের ভেতরে থাকা গণমাধ্যমের অফিসগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটি জেলা আদালত ট্রাম্প প্রশাসনের নতুন সংবাদকর্মী অনুমতিপত্র (ক্রেডেনশিয়াল) নীতিমালা বাতিল করার পরই এ সিদ্ধান্ত আসে। খবর আল জাজিরা। 

পেন্টাগন জানিয়েছে, দীর্ঘদিনের পরিচিত ‘করেসপন্ডেন্টস করিডোর’ বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে থাকা সংবাদমাধ্যমের অফিসগুলো অন্য একটি ভবনে স্থানান্তর করা হবে।

এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন নতুন নিয়ম চালু করে, যেখানে সাংবাদিকদের পেন্টাগনে কাজ করার অনুমতি পেতে একটি নথিতে সই করতে হতো। ওই নথিতে উল্লেখ ছিল, তারা কোনো গোপন তথ্য প্রকাশ করবেন না এবং পেন্টাগনের অনুমতি ছাড়া কোনো তথ্য সংগ্রহের চেষ্টা করবেন না।

এই নীতিমালার বিরুদ্ধে দ্য নিউইয়র্ক টাইমস মামলা করলে আদালত সেটি বাতিল করে দেয়। আদালতের মতে, এই নিয়ম সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানান, ‘করেসপন্ডেন্টস করিডোর’ বন্ধ করে দেওয়া হবে এবং সংবাদ অফিসগুলো অন্য একটি নির্দিষ্ট না করা ভবনে সরিয়ে নেওয়া হবে।

তবে নতুন ব্যবস্থার পরও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশ নিতে এবং সাক্ষাৎকারের জন্য পেন্টাগনে যেতে পারবেন। তবে ভবনের ভেতরে অবস্থানকালে তাদের সঙ্গে একজন কর্মকর্তা থাকতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬