যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি

২৩ মার্চ ২০২৬, ১০:৩৭ PM
যুক্তরাজ্য বর্ধিত সব ধরনের ভিসা ফি কার্যকর করবে ৮ এপ্রিল থেকে

যুক্তরাজ্য বর্ধিত সব ধরনের ভিসা ফি কার্যকর করবে ৮ এপ্রিল থেকে © সংগৃহীত

সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফি-ও বাড়ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে ইউকে হোম অফিস।

নতুন হার অনুযায়ী, ছয় মাস পর্যন্ত ভিজিট ভিসা ছয় পাউন্ড বেড়ে হয়েছে ১৩৫ পাউন্ড, দুই বছর পর্যন্ত ভিজিট ভিসা ৩১ পাউন্ড বেড়ে ৫০৬ পাউন্ড, পাঁচ বছর পর্যন্ত ভিজিট ভিসা ৫৫ পাউন্ড বেড়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর পর্যন্ত ভিজিট ভিসা ৬৯ পাউন্ড বেড়ে হয়েছে ১ হাজার ১২৮ পাউন্ড হবে।

অ্যাকাডেমিক কাজে ছয় থেকে ১২ মাসের জন্য ভিজিট ভিসা ১৪ পাউন্ড বেড়ে ২৩৪ পাউন্ড এবং একই হারে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা ভিসা ফি বাড়বে। বিমানবন্দরে ট্রানজিট ভিসা ২ দশমিক ৫ পাউন্ড ও স্থল সীমান্তের ট্রানজিট ভিসা ৪ দশমিক ৫ পাউন্ড বাড়ছে।

আরও পড়ুন: ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের; ৫ দিনের জন্য হামলা স্থগিতের নির্দেশ

ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ফি চার পাউন্ড বাড়বে। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি ১৯৭ পাউন্ড বাড়বে।

যুক্তরাজ্যের বাইরে থেকে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বাড়বে। দক্ষ হেলথ কেয়ার কর্মীদের ক্ষেত্রে তিন বছরের জন্য ফি ২০ পাউন্ড ও তিন বছরের বেশি হলে ৩৮ পাউন্ড বাড়বে। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি ২১ পাউন্ড বাড়ছে।

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী এবং তার নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বেড়ে ৫৫৮ পাউন্ড হবে।

যুক্তরাজ্যের অভ্যন্তরে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত ফি ৫৮ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বাড়বে। এ ছাড়া ভিজিটর ভিসার সময় বৃদ্ধির জন্য আবেদন ফি ৭২ পাউন্ড বাড়ানো হয়েছে।

মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ: গ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬