ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ AM
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র © সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার জ্বালানি তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ভেনেজুয়েলার তেলের প্রথম চালান ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিবিএস নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায়।

ওই কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহগুলোতে আরও তেল বিক্রি করার প্রত্যাশা রয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রায় তিন কোটি থেকে পাঁচ কোটি ব্যারেল তেল বিক্রি করবে।

হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এক বিবৃতিতে বলেন, নিকোলাস মাদুরো গ্রেপ্তারের পর ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে একটি ‘ঐতিহাসিক জ্বালানি চুক্তি’ করেছেন, যা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের জন্যই উপকারী হবে। তিনি জানান, ট্রাম্পের প্রতিনিধিরা বিভিন্ন তেল কোম্পানির সঙ্গে আলোচনা করেছেন এবং এসব কোম্পানি ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনরুদ্ধারে বিনিয়োগ করতে প্রস্তুত ও আগ্রহী।

গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি নিজের চাহিদা ও উদ্বেগ তুলে ধরেন। ওই বৈঠকে ভেনেজুয়েলার অনুমোদিত লাখ লাখ ব্যারেল তেল বিক্রি এবং বিক্রয়লব্ধ অর্থ নিয়ন্ত্রণের একটি কৌশল উপস্থাপন করে হোয়াইট হাউস। জানানো হয়, তেল বিক্রি থেকে পাওয়া অর্থ ভেনেজুয়েলা, মার্কিন কোম্পানি ও মার্কিন সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে মাচাদোর রাজনৈতিক দল জয়ী হয়েছে বলে ব্যাপকভাবে মনে করা হলেও তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেই ফল প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে মাদুরোকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভেনেজুয়েলায় হামলার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতিও আহ্বান জানান মাচাদো।

কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে সরিয়ে আনার পর দুই সপ্তাহের মধ্যেই ট্রাম্প ও মাচাদোর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ট্রাম্প মাচাদোর ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার মতো পর্যাপ্ত গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছিলেন এবং যুক্তরাষ্ট্র সরাসরি দেশটির শাসন করবে বলেও ইঙ্গিত দেন। তবে সম্প্রতি সুর বদলান তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাম্প বলেন, ‘তিনি একজন খুব ভালো নারী। আমি তাকে টেলিভিশনে দেখেছি। আমার মনে হয়, আমরা কেবল মৌলিক বিষয়গুলো নিয়েই কথা বলব।’

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950