ইয়েমেন সংলগ্ন আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা সৌদি জোটের

০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ AM
যুদ্ধ জাহাজ (প্রতীকী)

যুদ্ধ জাহাজ (প্রতীকী) © সংগৃহীত

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যেই আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এ ঘোষণা দেয় তারা।

যদিও তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হারদামাউতের গভর্নর শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আল-খাসাতে সরকারি বাহিনী ৩৭ নং ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে। যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি।

এর আগে, শুক্রবার হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আল-খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

 

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬