এবার ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের। 

এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং দেশটিতে কোনো ধরনের প্রভাবও পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের সীমান্তঘেঁষা আরব সাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছিল, যা সৌদি আরব ও ইউএই উভয় দেশেই রেকর্ড করা হয়। 

ট্যাগ: সৌদি আরব
গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবিতে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা ‘…
  • ২৫ অক্টোবর ২০২৬
জেন-জি’র দখলে ইউরোপের ৫ দেশের রাজপথ, কেন এমন ক্ষোভ?
  • ২৫ অক্টোবর ২০২৬
বরিশালে যুবদল কর্মী হত্যার পর দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ
  • ২৫ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
  • ২৫ অক্টোবর ২০২৬
ক্লাসে যেতে ইচ্ছে করছিল না, স্কুলে ‘বোমা আছে’ লিখে ছাত্রীর …
  • ২৫ অক্টোবর ২০২৬