সৌদিতে অনুমতি ছাড়া সভা-সমাবেশে অংশ নিতে দূতাবাসের সতর্কতা

০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৬ AM
বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশ দূতাবাস © সংগৃহীত ছবি

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি অননুমোদিত কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হওয়ার পর এ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা বা হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসায় বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুমোদনহীন সভা-সমাবেশ আয়োজনের অভিযোগ পাওয়া গেছে। এসব কার্যক্রমে অংশ নেওয়ার কারণে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কিছু বাংলাদেশিকে আটক করেছে বলেও জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে যেকোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বাধ্যতামূলক। আইন লঙ্ঘন করলে গ্রেফতারসহ শাস্তির মুখে পড়তে হবে।

এ অবস্থায় দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের যথাযথ অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে সৌদি আরবের আইন, বিধি-বিধান ও স্থানীয় সংস্কৃতি কঠোরভাবে মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা ম্যানেজিং কমিটির স…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬