সৌদি থেকে এ বছর সবচেয়ে বেশি ফেরত পাঠানো হয়েছে ভারতীয়দের

২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ AM
এ বছর সৌদি থেকে সবচেয়ে বেশি ভারতীয় ফেরত

এ বছর সৌদি থেকে সবচেয়ে বেশি ভারতীয় ফেরত © ফাইল ছবি

চলতি বছরে বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি ভারতীয় ফেরত গেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ৮১টি দেশ থেকে মোট ২৪ হাজার ৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকে পাঠানো হয়েছে সর্বোচ্চ ১১ হাজার জনকে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়কে বের করে দেওয়া হয়েছে। চলতি বছরে দেশটি থেকে ৩ হাজার ৮০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এটি সর্বোচ্চ সংখ্যক ফেরত পাঠানোর ঘটনা। উল্লেখযোগ্যভাবে, ওয়াশিংটন ডিসি থেকেই ৩ হাজার ৪১৪ জনকে আটক করে ফেরত পাঠানো হয়। আর হিউস্টন থেকে পাঠানো হয়েছে ২৩৪ জনকে।

এছাড়া মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের বেশিরভাগই ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান করছিলেন। অনেকের বৈধ কাজের অনুমতি ছিল না, আবার কেউ কেউ সংশ্লিষ্ট দেশের শ্রমনীতি লঙ্ঘন করেছিলেন।

অন্যদিকে মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে সাইবার খাতে অবৈধভাবে কাজ করতে গিয়ে আটক হন এসব ভারতীয়। পরে সেখানকার কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরত পাঠায়। [সূত্র: টাইমস অব ইন্ডিয়া]

চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9