আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
নিহত শিক্ষক রাও দানিশ আলী এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

নিহত শিক্ষক রাও দানিশ আলী এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম ‍বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষকের নাম রাও দানিশ আলী। তিনি গত ১১ বছর ধরে ক্যাম্পাসের এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞান পড়াতেন।

জানা গেছে, বুধবার রাত প্রায় ৮টা ৫০ মিনিটে দানিশ রাও দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে এলে স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়। হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনো চেন না, এখন চিনবা। এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, হামলায় দুজনই গুলি চালায়। ঘটনার পর তারা পালিয়ে যায়। তিনি আরও জানান, ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলী জানান, রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬