ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ PM
ভারতীয় ভিসা সেন্টার

ভারতীয় ভিসা সেন্টার © টিডিসি ফোটো

নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।’

নোটিশে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজ ভিসা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে স্লট প্রদান করা হবে। এ বিষয়ে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং নিয়মিত ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। যার ফলে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আইভিএসি সংক্রান্ত আরও তথ্যের জন্য আবেদনকারীদের ivacbd.com ওয়েবসাইট অথবা হটলাইন নম্বর ০৯৬১২ ৩৩৩ ৬৬৬ ও ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950