দিল্লিতে পৌঁছালেন পুতিন, প্রটোকল ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ PM
ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি

ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে পালাম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ রাতেই তাঁরা এক নৈশভোজে অংশ নেবেন। এরপর আগামীকাল শুক্রবার দুজন শীর্ষ বৈঠকে মিলিত হবেন।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, পুতিনকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়ে মোদি প্রটোকল ভেঙেছেন এবং এই আচরণ রুশ পক্ষকে বিস্মিত করেছে। রিপোর্টে বলা হয়, মোদির এই পদক্ষেপ সম্পর্কে রাশিয়াকে আগে জানানো হয়নি। ভারতীয় জনতা পার্টিও এক্স-এ পোস্ট করে জানিয়েছে, নিয়মের বাইরে গিয়ে মোদি নিজেই বিমানবন্দরে পুতিনকে বরণ করেছেন। একে-অপরের সঙ্গে কোলাকুলি করেছেন।

আগামীকাল শীর্ষ বৈঠকের আগে পুতিনকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। পরে তিনি দিল্লির হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ হায়দরাবাদ হাউসেই পুতিন অবস্থান করবেন। মহাত্মা গান্ধীর সমাধি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তাঁর নয়াদিল্লির রাজঘাটে যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার পুতিন আরও যেসব কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে নয়াদিল্লিতে রাশিয়ার সম্প্রচারমাধ্যম ‘আরটি ইন্ডিয়া’র উদ্বোধন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতে প্রথম সফরে এলেন পুতিন। তাঁর ভারত সফরে উভয় দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্যসহ নানা খাতে অনেকগুলো চুক্তি হওয়ার কথা রয়েছে।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬