পাকিস্তানে নিহত বেড়ে ২৬, পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যু

০৭ মে ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM
ভারতের হামলায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত বিলাল মসজিদ

ভারতের হামলায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত বিলাল মসজিদ © সংগৃহীত

গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাকে ভারত ‘পহেলগাম, মুম্বাই হামলার জবাব’ বলে বর্ণনা করছে।

পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে, পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তবে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর দাবি, কোনও ভারতীয় যুদ্ধবিমানকে পাক আকাশসীমা লঙ্ঘন করতে দেননি তারা।

তার দাবি, ভারতের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে। সেখানে ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’টি তিন বছরের শিশু, সাত জন নারী ও চার জন পুরুষ। এ ছাড়া ৩৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950