হুথিদের থেকে বাঁচতে সাগরে ডুবে গেল প্রায় ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান

২৯ এপ্রিল ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৩ PM
 এফ/এ-১৮ সুপার হর্নেট

এফ/এ-১৮ সুপার হর্নেট © সংগৃহীত

ইয়েমেনের হুথিদের হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেছে প্রায় ৬ কোটি ডলারের একটি যুদ্ধবিমান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মার্কিন কর্মকর্তা জানান, হুথি বিদ্রোহীদের হামলা এড়াতে রণতরীটি সরে যাওয়ার জন্য বাঁক নিয়েছিল। সে সময়ই এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। এর আগে সোমবার হুথিরা বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দীর্ঘদিন ধরেই হুথিদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে ওই রণতরীটি লোহিত সাগরে অবস্থান করছে।

এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছেন। অপর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি ডুবে গেছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, একেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলারের বেশি (বাংলাদেশি টাকায় ৭২৫ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকা) বেশি। [সূত্র: সিএনএন]

কলকাতায় ১৩৮ নম্বর র‍্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলবে ব্রাজিল, স…
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের…
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬