দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ AM
ঝড়ের আভাস

ঝড়ের আভাস © সংগৃহীত

দুপুর ১ টার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবেদনই করেননি ৯০ শতাংশ, ফি কমানোর দাবি ৭২ শতাংশের
  • ২৫ নভেম্বর ২০২৬
জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচ…
  • ২৫ নভেম্বর ২০২৬
কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘অদম্য বাংলা’র মূর্তিগুলোর চোখে নেই মুগ্ধের অনুরোধের কালো ক…
  • ২৫ নভেম্বর ২০২৬
এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬