বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত

১৩ আগস্ট ২০২৬, ১২:১৩ PM
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপের

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপের © ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের সমুদ্র বন্দরসমূহের জন্য ৩ নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, গতকালের লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে—পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও খবর: এক মাস দেরিতে শেষ হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি, ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়ার শঙ্কা

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬