দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

০৮ আগস্ট ২০২৬, ০৭:৩২ AM
আকাশ মেঘলা

আকাশ মেঘলা © সংগৃহীত

দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এদিন দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির আভাস কম রয়েছে। যদিও চট্টগ্রাম অঞ্চলের কিছু জায়াগায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। 

আজ শনিবার (৮ আগস্ট) ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বার্তায় বৃষ্টিপাতের পরিমাণ ‘ট্রেস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬