নিম্নচাপে ছয় বিভাগ নিয়ে সতর্কবার্তা, দুই মহানগরে জলাবদ্ধতা-পাহাড় ধসের আভাস

০৫ জুলাই ২০২৬, ০২:২৭ PM
মৌসুমী নিম্নচাপের প্রভাবে ছয় বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

মৌসুমী নিম্নচাপের প্রভাবে ছয় বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর © ফাইল ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্ৰ। এর পাশাপাশি রাজধানীসহ দুই মহানগরীতে জলাবদ্ধতা এবং পাহাড় ধস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

রবিবার (৫ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে আজ (৫ জুলাই) বেলা ১টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় জরুরি বিজ্ঞপ্তি জারি আবহাওয়া অধিদপ্তরের, ১৬ জেলায় ঝড়ের আভাস

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের এখনই সতর্ক হতে বলা হয়েছে। নিম্নচাপ সংক্রান্ত আপডেট পাওয়া যাবে bmd.gov.bd। জরুরি প্রয়োজনে ১০৯০ নম্বরে কথা করতে বলা হয়েছে।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬