ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, কিছু এলাকায় স্বল্পমেয়াদি জলাবদ্ধতার আশঙ্কা

০৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৯ PM
অতি ভারি বৃষ্টিপাত

অতি ভারি বৃষ্টিপাত © সংগৃহীত

দেশের অভ্যন্তরে এবং সংলগ্ন উজান এলাকায় আগামী কয়েক দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। সংস্থাটি জানিয়েছে, এ পরিস্থিতিতে দেশের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তবে দেশের সব প্রধান নদ-নদী বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে এবং সংলগ্ন উজান এলাকায় আগামী এক দিন মাঝারি-ভারি থেকে ভারি এবং পরবর্তী চার দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ উজান এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত বৃষ্টিপাত এবং সংলগ্ন এলাকায় অব্যাহত অতি ভারি বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় স্বল্পমেয়াদি জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পেলেও যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী এক দিন ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে এবং পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে, গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী তিন দিন এটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। পদ্মা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী পাঁচ দিন পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা থাকলেও উভয় নদীই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। আগামী এক দিন তা স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন আবার বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি আগামী এক দিন আরও বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। তবে বাঘাই, সাঙ্গু, সাঙ্গু-সেনদানি ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে।

আরও পড়ুন : বিকেল ৫টার মধ্যে ৩ জেলায় বজ্রপাতের সতর্কবার্তা

সিলেট ও সুনামগঞ্জ বিভাগের মনু নদীর পানি সমতল বৃদ্ধি পেলেও খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ধলাই-কংস নদীর পানি সমতল কমেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন মনু নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তথ্যসূত্র: বন্যা তথ্য কেন্দ্র।

সড়ক দুর্ঘটনায় কেরালার ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬