সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়ের আভাস

০৪ জুলাই ২০২৬, ১২:৩১ PM
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

সন্ধ্যা ৬ টার মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৫টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জাপানের গবেষণা অনুদান ও ফেলোশিপ নিয়ে যবিপ্রবিতে সেমিনার
  • ২৬ জুলাই ২০২৬
কাদায় পুঁতে বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
  • ২৬ জুলাই ২০২৬
ময়মনসিংহে সোহেল হত্যার মূল হোতাসহ গ্রেপ্তার ৪
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না…
  • ২৬ জুলাই ২০২৬
ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা— ‘কপাল ভালো উনি ক্যাডার, আর আ…
  • ২৬ জুলাই ২০২৬
অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ…
  • ২৬ জুলাই ২০২৬