১৫ জেলায় ১১টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

২১ মে ২০২৬, ০৮:২৭ AM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © ফাইল ছবি

রাজশাহীসহ দেশের ১৫ জেলায় বেলা ১১টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, বগুড়া, জামালপুর, শেরপুর, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, রাজশাহী, সুনামগঞ্জ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু স্থানে ২১ মে বেলা ১১টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, নি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু’,…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর চিন্তা প্রশাসনের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ পদে নিয়োগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬