৬ জেলায় ৩টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থাকার আহবান

১৯ মে ২০২৬, ০২:০৮ PM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © ফাইল ছবি

চট্টগ্রামসহ দেশের ৬ জেলায় বেলা ৩টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০ জন

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ি জেলার কিছু স্থানে ১৯ মে বেলা ৩টার মধ্যে একাধিকবার ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

ঝালকাঠি আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুরের পর আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তার সন্তানের শিক্ষাভাতা বাড়ল, স…
  • ২২ নভেম্বর ২০২৬
সবসময় ক্লান্ত লাগে, কমছে শরীরের কর্মক্ষমতাও—কারণ কি, কীভাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬