৩টার মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে চট্টগ্রামসহ যে ৬ জেলায়

১৮ মে ২০২৬, ১২:০২ PM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © ফাইল ছবি

চট্টগ্রামসহ দেশের ৬ জেলায় বেলা ৩টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হেয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলার কিছু স্থানে ১৮ মে দুপুর ৩ টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: কুমিল্লাসহ তিন জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পূর্বাভাসটি মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা; এটি বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে নয়। কারণ, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন বা শেষ হওয়ার পরেও যদি বজ্রপাতের শব্দ শোনা যায়, তবে সর্বশেষ বজ্রধ্বনি শোনার সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের আঘাতের ঝুঁকি থাকে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬