আবারও বাড়ছে শীত: কবে থেকে ও কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ AM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

মাঘের শেষভাগে এসে প্রকৃতিতে ঝলমলে রোদের দেখা মিললেও শীত এখনই বিদায় নিচ্ছে না। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থেকে দেশের তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে মাঘের শেষে আরও একবার শীতের অনুভূতি বাড়তে শুরু করবে।

গত কয়েকদিন ধরে দুপুরের কড়া রোদে কিছুটা গরম অনুভূত হলেও শীতের আমেজ এখনো কাটেনি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। আকাশ প্রধানত শুষ্ক থাকলেও ভোরের দিকে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার (৫-৬ ফেব্রুয়ারি) সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার থেকে সোমবার (৭-৯ ফেব্রুয়ারি) পর্যন্ত কুয়াশার এই প্রবণতা বজায় থাকবে। শনিবার তাপমাত্রা কিছুটা কমলেও রবিবার তা অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও ক্রমান্বয়ে বাড়তে শুরু করবে, যা শীত বিদায়ের ইঙ্গিত দেবে।

মাঘের এই শেষবেলায় তাপমাত্রার এমন ওঠা-নামা ঋতু পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করছেন আবহাওয়াবিদগণ।

আবহাওয়া সংবাদ, শীতের পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তর, শৈত্যপ্রবাহ ২০২৬, সর্বনিম্ন তাপমাত্রা, মাঘের শীত

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬