শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM
শীতের তীব্রতা কমবে

শীতের তীব্রতা কমবে © সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গত কয়েক দিনের হাড়কাঁপানো শীতের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি) সকালে অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপ হিসেবে বর্তমানে শ্রীলঙ্কা উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলের মধ্যে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া সংবাদ, শীতের পূর্বাভাস ২০২৬, শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা, তিতাস গ্যাস, কুয়াশার সতর্কতা

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬