তিন বিভাগের তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামতে পারে আজ

০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ AM
শীতের আমেজ

শীতের আমেজ © সংগৃহীত

দেশজুড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরের হিমেল বাতাস যেন সুঁইয়ের ফলার মতো শরীরে বিঁধছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া ও জলবায়ু গবেষকদের মতে, শীতের এই প্রকোপ আজ আরও বাড়তে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, 'শৈত্যপ্রবাহের প্রভাবে আজ সোমবার দেশের কোনো কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৭-৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। গত শনিবার সন্ধ্যার পর উত্তর-পশ্চিম ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা কুয়াশার বলয় আবারও রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ঢুকছে। এর ফলে গতকাল সন্ধ্যার পর থেকে সারা দেশে কুয়াশার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।'

তিনি আরও জানান, 'আজ সোমবার সকাল থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। গতকাল দুপুর সাড়ে ৩টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। সন্ধ্যার পর থেকে এসব বিভাগের জেলাগুলো ঘন থেকে খুবই ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেশের বাকি তিন বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে।'

সূর্যের দেখা পাওয়া নিয়ে তিনি জানান, 'আজ সোমবার সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলায় দুপুর ২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার আগেও সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম।'

এদিকে রাজধানীর আবহাওয়া নিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, 'রাজধানীতে শীতের প্রকোপ খানিকটা বেড়েছে। এ ধারা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা হয়তো এক ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিন্তু রাতের তাপমাত্রা আবার কমে যেতে পারে।'

তিনি আরো বলেন, 'সাধারণত তাপমাত্রা নির্ভর করে কুয়াশার ওপর। এটি বেশি হলে তাপ কমে শীত অনুভূত হয়। আগামী কয়েক দিন সারা দেশে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে শীত বেশি অনুভূত হতে পারে।'

মাঘের এই তীব্র শীতে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। আগামী কয়েকদিন আবহাওয়ার এমন পরিস্থিতি বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিলো না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৪ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের ফিরতি টিকিট
  • ১৪ মার্চ ২০২৬
বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
  • ১৪ মার্চ ২০২৬
আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৪ মার্চ ২০২৬
গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081