শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আজ সূর্যের আলো দেখা যাবে কিনা জানাল আবহাওয়াবিদ

০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ AM
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন © সংগৃহীত

শৈত্যপ্রবাহের কারণে সোমবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। রবিবার (৪ জুানয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে আবারও উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে প্রবেশ করে। ফলে রোববার সন্ধ্যার পর থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তবে সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায়। সোমবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

পলাশ আরও লেখেন, রবিবার বেলা সাড়ে ৩টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপরে কুয়াশার উপস্থিতি দেখা গেছে। সন্ধ্যার পর থেকে পাঁচটি বিভাগের জেলাগুলো ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল শঙ্কা রয়েছে। দেশের অন্য ৩টি বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশিভাগ জেলায় দুপুর ২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বলেও জানান এই আবহাওয়াবিদ।

তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

‘ওভার নাম্বারিং-আন্ডার নাম্বারিং’ নিয়ে তদন্ত হবে, শিক্ষকদের…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খাল ভরাট করে বাগানবাড়ি, তদন্তে সত্যতা পেল প্রশাসন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ২য় কিস্তির বেতন-ভাতায় বরাদ্দ ৫২ কোটি ৩৫ লাখ টাকা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9