শীত শুরু হচ্ছে কবে, যা বলছেন আবহাওয়াবিদরা

২৫ অক্টোবর ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৩:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে দেশের আকাশ থেকে। ধীরে ধীরে বাড়ছে উত্তর দিকের হিমেল হাওয়া, কমছে দিনের তাপমাত্রা। রাতের শেষে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস জানিয়ে দিচ্ছে বাংলাদেশে শুরু হচ্ছে শীতের আগমনী বার্তা।

কবে নাগাদ শীত শুরু হতে পারে জানতে চাইলে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি জেলায়। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে। 

ঢাকায় শীত কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শীত শুরু হবে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা এবং হালকা শিশির পড়া স্বাভাবিক ব্যাপার হয়ে উঠবে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এই আবহাওয়া সবজি ও আমন ধানের জন্য কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে।

নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬