সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

০১ অক্টোবর ২০২৫, ১০:০০ AM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১০:০০ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গোপসাগরে রাত থেকে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টি কতদিন থাকবে এমন প্রশ্নে কাজী জেবরুন্নেছা বলেন, ‘৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। এরপর বৃষ্টি কমে যাবে।’

এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বগুড়াসহ উত্তরবঙ্গের অনেক জেলায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950