রোদের দেখা মিলবে কবে? 

১০ জুলাই ২০২৫, ০৮:২৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০১:২২ PM
রোদ

রোদ © সংগৃহীত

টানা কয়েকদিনের বৃষ্টিতে কমেছে তাপদাহের দাপট, তবে এতে স্বস্তির চেয়ে দুর্ভোগই বেড়েছে বেশি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে জনজীবন। এ অবস্থার মধ্যে স্বস্তির খবর জানাচ্ছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি বলছে, আগামী শুক্রবার (১১ জুলাই) থেকে বৃষ্টি কিছুটা কমে গিয়ে রোদের দেখা মিলতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, আজ রাতে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি এলাকায় চলমান বৃষ্টিপাত আগামীকাল বিকেল বা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দেশের পূর্বাঞ্চল থেকে ক্রমান্বয়ে কমে আসতে পারে। 

সংস্থাটি আরো জানায়, আগামীকাল রাতে দেশের আকাশ অনেকটা পরিষ্কার এবং পরশুদিন দেশের অনেক এলাকায় রোদের দেখা মিলতে পারে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। তবে আগামী শুক্রবার বৃষ্টি অনেক কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ৮ জুলাই সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিন শেষে পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬