টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ PM
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) অধিভুক্ত এলাকায় টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে। আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হবে।

সোমবার (২ নভেম্বর) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ বন্ধ থাকবে। ফলে এ সময়ে দেশে মোট এলএনজি সরবরাহ কমে যাবে।

এতে আরও বলা হয়, এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে ওই সময়ে কর্ণফুলী গ্যাসের অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। অর্থাৎ আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক এ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

৯ দিনেও খোঁজ মেলেনি বিবিএর শিক্ষার্থী রিদোয়ানের, এলাকাবাসীর…
  • ০২ নভেম্বর ২০২৬
শিশুকে পড়াতে গিয়ে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওধারণ …
  • ০২ নভেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬