আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক বলেন, ‘বিশ্বরোড এলাকার পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক শিল্প নগরীর জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। এই পৃথক লাইন স্থাপন সম্পন্ন হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে যেমন গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। তেমনি আবাসিক গ্রাহকদের বিদ্যমান গ্যাস-সংকটও কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।’

এদিকে দেশের শিল্প কারখানায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ আগামীকাল থেকে স্বাভাবিক হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা’ হিসেবে উল্লেখ করেছেন তারেক রহমান বলেছেন, এই সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করেছে এবং এখন সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার একটি নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। 

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9