রাজধানীতে স্বস্তির বৃষ্টি

২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ PM
বৃষ্টিস্নাত রাজধানীর বাংলামোটর এলাকা

বৃষ্টিস্নাত রাজধানীর বাংলামোটর এলাকা © টিডিসি ফটো

অবশেষে রাগ ভাঙল রাজধানীর আকাশের। গুড়মুড় মেঘের গর্জন ছাপিয়ে পিচঢালা পথ ভিজছে বৃষ্টির ফোটায়। রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর বাংলামোটর, সেগুনবাগিচা ও শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় কাঠফাটা রোদে বৃষ্টির দেখা মিলেছে।   

গেল সপ্তাহে বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে পুড়ছিল ঢাকা। তীব্র গরমে নাভিশ্বাস ছুটে গেছে খেটে খাওয়া মানুষের। তবে সেখানে কিছুটা স্বস্তি এনে দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সেখানে আরো জানানো হয়েছে,  এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানা গেছে, রবিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬
বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্র…
  • ২৫ আগস্ট ২০২৬