রাজধানীর যে দুই পাম্পে চালু হল ‘ফুয়েল পাস’

০৯ এপ্রিল ২০২৬, ১০:২০ PM
ফুয়েল পাস চালূ হল দুই পাম্পে

ফুয়েল পাস চালূ হল দুই পাম্পে © সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কবলে পড়ে ধুঁকছে বিশ্ব জ্বালানি বাজার। যার প্রভাব পড়ছে দেশের বাজারেও, যানবাহনের জ্বালানি পেতে চালকদের অপেক্ষার দীর্ঘ লাইন পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে। এমন অবস্থায় জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্য আনার জন্য রাজধানীর দুই পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপস চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিক বা চালকদের ব্যবহারের জন্য ঢাকার দুটি ফিলিং স্টেশনে উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

প্রাথমিকভাবে ঢাকার আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন ও তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে এর কার্যক্রম শুরু হয়েছে। যেখানে যানবাহন মালিকেরা অনলাইনে নিবন্ধন করে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিতে পারবেন।

মন্ত্রণালয়ের মতে, জ্বালানি বিতরণ ব্যবস্থায় ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে বিলম্বসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ থাকা সত্ত্বেও প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আবার একই ব্যক্তি একাধিকবার এসে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত ফুয়েল সংগ্রহ করছেন, যা জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তাবিত এই ডিজিটাল সিস্টেমটি বিতরণ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে অটোমেশন এবং রিয়েল টাইম মনিটরিংয়ের আওতায় আনবে বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬
দুই কমিটি থেকে বাদ এমপি গাজী নজরুল, নতুন দায়িত্বে যারা
  • ২৮ আগস্ট ২০২৬
মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬