‎কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না জ্বালানি

০৬ এপ্রিল ২০২৬, ১২:০২ PM
ফুয়েল কার্ড

ফুয়েল কার্ড © সংগৃহীত

জ্বালানিসংকটের গুঞ্জনের মধ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ফুয়েল কার্ড ছাড়া পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। মজুতদারি ঠেকাতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগে বৈধ কাগজপত্রের ভিত্তিতে কার্ড সংগ্রহ করেই নির্ধারিত পরিমাণ তেল পাচ্ছেন যানবাহন চালকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের খবরে বিভিন্ন পাম্পে তেল মজুতের প্রবণতা বাড়তে থাকে। এতে করে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় প্রশাসন নিয়ন্ত্রণে আনতে ফুয়েল কার্ড চালু করে। উপজেলা থেকে সংগৃহীত কার্ড ছাড়া কোনো পাম্পেই জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। তবে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে সহজেই কার্ড সংগ্রহ করতে পারছেন চালকেরা।

ফুয়েল কার্ড ব্যবহারকারীরা জানান, প্রশাসনের এ উদ্যোগে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে। কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে তারা জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দ্বাপুনিয়া এলাকায় অবস্থিত ইশা ফিলিং স্টেশন পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মহসী মাসনাদ বলেন, ফুয়েল কার্ড ছাড়া কাউকে জ্বালানি দেওয়া হবে না। উপজেলা থেকে বৈধ কাগজপত্রের ভিত্তিতে কার্ড সংগ্রহ করেই তেল নিতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, জ্বালানি তেল মজুতকারী সিন্ডিকেট ভাঙতে দেশের অন্যান্য এলাকার মতো হোসেনপুরেও ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী বৈধ কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহকারীরাই পাম্প থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিতে পারবেন।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের অর্থ জোগাড়ে ৫ পরিকল্পনা সরকারের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬