জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

২৪ মার্চ ২০২৬, ০৩:০৯ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৩:১৬ PM
জেট ফুয়েল সরবরাহ

জেট ফুয়েল সরবরাহ © সংগৃহীত

বাংলাদেশও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির দায়িত্বশীল সূত্র জানায়, এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এ বিষয়ে রাতের মধ্যে প্রজ্ঞাপন দিতে পারে বিইআরসি।

সূত্র জানায়, তেলের দাম বাড়াতে আজ (মঙ্গলবার) জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির মূল্য ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বৃদ্ধি পেয়েছে, যা প্রায় ৮০ শতাংশ বেশি।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার জ্বালানির মূল্য ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬