আজ বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৫ নভেম্বর ২০২৫, ০৬:২১ AM
বিদ্যুৎ সরবরাহ

বিদ্যুৎ সরবরাহ © সংগৃহীত

বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) সিলেটের বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রান্সফর্মার সংস্কার ও রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক লাইনের উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরের বেশ কিছু এলাকায় মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, সোনার বাংলা আবাসিক এলাকা, আরামবাগ, ফোকাস, জোনাকী, ছড়ারপার ও আশপাশের এলাকা।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬