ঈদুল আজহা উপলক্ষে সার্বক্ষণিক খোলা থাকবে ফিলিং স্টেশনসমূহ

০৪ জুন ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:০৭ AM
ফিলিং স্টেশন

ফিলিং স্টেশন © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত যাতায়াত পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিএনজি/ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭(সাত) দিন এবং পরের ৫(পাঁচ) দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

আরো বলা হয়েছে, এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ ঈদের পূর্বের ৭(সাত) দিন এবং ঈদের পরের ৫(পাঁচ) দিন ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬