তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে চীন: খলিলুর রহমান

৩০ মার্চ ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
 ড. খলিলুর রহমান

ড. খলিলুর রহমান © সংগৃহীত

তিস্তা প্রকল্প নিয়ে চীন ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। রবিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে গত ৫০ বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশটি তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের সাথে নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনা হয়েছে তার প্রতিফলন আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেখা যাবে। এর মধ্যে আছে নদীর পানি সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। তাছাড়া, আধুনিক তথ্য প্রযুক্তি, এআই, নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন। 

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬