দুপুর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM

© সংগৃহীত

লাইন মেরামত কাজের জন্য ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২"×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘন্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর ও মাঝেরচর এলাকায় বিদ্যমান সব শ্রেশির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একইসময়ে এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬