বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
গ্যাসের চুলা

গ্যাসের চুলা © সংগৃহীত

নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য আগামীকাল বুধবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদীতে গ্যাস থাকবে না। চাপ কম থাকবে ঢাকা মহানগরীর পূবাঞ্চলসহ বেশ কিছু এলাকায়।

আজ মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃক নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে ওই স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী গ্যাস লাইনে আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: সহজ হচ্ছে পাসপোর্ট, নতুনদের জন্য সুখবর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ফলে ওই সময়ে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালীগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ী, চন্দ্রা ও  তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

ট্যাগ: গ্যাস
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬