দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘ব্রেইল থেকে বাংলা টেক্সট’ উদ্বোধন করল ঢাবি

৩১ আগস্ট ২০২২, ০২:৪২ PM
ব্রেইল থেকে বাংলা টেক্সট উদ্বোধন

ব্রেইল থেকে বাংলা টেক্সট উদ্বোধন © টিডিসি ফটো

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ‘ব্রেইল থেকে বাংলা টেক্সট’-এ রূপান্তর করার একটি প্রোটোটাইপ সফটওয়্যার উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবির তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ শোয়াইবের নেতৃত্বে একদল গবেষক এই সফটওয়্যার উদ্বোধন করেন।

বুধবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সফটওয়্যারটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষকবৃন্দ, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. আহমেদুল কবীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ অতিথিদের সামনে সফ্টওয়্যারটির ব্যবহার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সফট্ওয়্যার উদ্ভাবনের জন্য গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের প্রতিভার বিকাশ ও সৃষ্টিশীল কর্মকাণ্ড সকলের কাছে পৌঁছাতে পারবে। গবেষণা ও উদ্ভাবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে এই সফ্টওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, অন্য ভাষায় ‘ব্রেইল থেকে টেক্সট’-এ রূপান্তরের সফ্টওয়্যার থাকলেও বাংলা টেক্সট-এ রূপান্তরের এটিই প্রথম সফটওয়্যার।

১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি কখন
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট থেকে ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবি…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950