ঢাবিতে ‘ব্রেইল থেকে বাংলা টেক্সট’ রূপান্তর সফ্টওয়্যার উদ্বোধন কাল

৩০ আগস্ট ২০২২, ০৩:০১ PM
ব্রেইল পদ্ধতি

ব্রেইল পদ্ধতি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ‘ব্রেইল থেকে বাংলা টেক্সট’-এ রূপান্তর করার একটি প্রোটোটাইপ সফ্টওয়্যার উদ্ভাবন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল বুধবার দুপুর ১২:০০টায় প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সফ্টওয়্যারটি উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ শোয়াইব-এর নেতৃত্বে একদল গবেষক এই সফ্টওয়্যার উদ্ভাবন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ,  প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন এবং বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
 
উল্লেখ্য, অন্য ভাষায় ‘ব্রেইল থেকে টেক্সট’-এ রূপান্তরের সফ্টওয়্যার থাকলেও বাংলা টেক্সট-এ রূপান্তরের এটিই প্রথম সফ্টওয়্যার। 

ট্যাগ: ঢাবি
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬