রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক ফল প্রকাশ

২৮ আগস্ট ২০২২, ০৭:৫৬ PM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি ইউনিটের অন্তর্গত বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্যে থেকে শুন্য আসনের ভিত্তিতে প্রথম নির্বাচন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১, ৪ ও ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে নিজে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিভাগ পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তিত হবে। যা পরবর্তী মেধা তালিকায় দেখা যাবে। তবে কেউ বিভাগ পরিবর্তন বন্ধ করতে চাইলে আগামী ১-৫ সেপ্টেম্বর বিকেল ৪টার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্দেশনা অনুসরণ করে বন্ধ করতে পারবেন। এসংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http : //admission.ru.ac.bd)-এ পাওয়া যাবে। 

Ru C 1

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence