বিদ্যুৎও জ্বালানী সাশ্রয়

অফিস সময় এক ঘণ্টা কমাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩ আগস্ট ২০২২, ০৪:০৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালিয় (ঢাবি)। মঙ্গলবার (২৩ আগস্ট) এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। তাই বন্ধের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। তবে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে আমরা অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে দুইদিন ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 

মঙ্গলবার জাবি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার অফিস ও ক্লাসের (পরীক্ষাসহ) সময় সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার ও শনিবার উইকেন্ড প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষাসমূহ সকাল ৮ টা থেকে বিকেল ৩ টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব সরাসরি ডিআইএ-তে জমার নির্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence