পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ছুটি বাড়ছে না

২২ আগস্ট ২০২২, ০৬:৫৫ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগে থেকে সপ্তাহে দুদিন ছুটি চলছে

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগে থেকে সপ্তাহে দুদিন ছুটি চলছে © ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দুই দিনের নির্দেশনা দেয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে নিজ নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই সপ্তাহে দুদিনের ছুটি চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই সপ্তাহে (শুক্রবার-শনিবার) দুদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময়সূচিও কমানো হয়েছে শুনেছি। এ বিষয়ে আমরাও আগামীকাল সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন: শুক্র-শনি বন্ধ সব স্কুল কলেজ, প্রজ্ঞাপন জারি

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সাপ্তাহিক ছুটির বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে, তিনি নির্দেশনা দিয়ে দেবেন, সপ্তাহে দুদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এরপর বিকেলের দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অবশ্য চলতি বছরের শুরুর দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে আগামী বছর (২০২৩) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুদিন করা হবে বলে জানিয়েছেন। তবে সেটি এ বছর থেকে কার্যকর হচ্ছে। শিক্ষামন্ত্রী সে সময় জানিয়েছিলেন ২০২৩ সাল থেকে সব (প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়) শিক্ষাপ্রতিষ্ঠানেই দুদিন হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনই সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে।।

ডিজিএফআইয়ের আরেক সাবেক প্রধান গ্রেফতার
  • ৩০ মার্চ ২০২৬
স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence