শুক্র-শনি বন্ধ সব স্কুল কলেজ, প্রজ্ঞাপন জারি

২২ আগস্ট ২০২২, ০৫:৫৪ PM
শুক্র-শনি বন্ধ সব স্কুল কলেজ

শুক্র-শনি বন্ধ সব স্কুল কলেজ © ফাইল ছবি

দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে। আর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিজ নিজ কর্তৃপক্ষ। সোমবার (২২ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, এদিন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভা শেষে ব্রিফিংকালে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক দুই দিন বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে এবং সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকবে, তা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে, তিনি নির্দেশনা দিয়ে দেবেন, সপ্তাহে দুদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। কোন কোন দিন বন্ধ থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটি ফাইনাল হয়ে গেছে, তারা আদেশ জারি করবে।

এছাড়াও সরকার বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছে। শিক্ষপ্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬